বিপিএলে খেলতে আসছেন না আফ্রিদি

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদিকে দলে ভিড়িয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে বিপিএল শুরুর আগেই দুঃসংবাদ কুমিল্লার জন্য। সেই আফ্রিদিকে পাচ্ছে না দলটি। কারণ হাঁটুর ইনজুরি থেকে এখনো সেরে উঠতে পারেননি তিনি।

গত বছরের জুলাইয়ে শ্রীলংকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার মাঝে হাঁটুতে চোট পান আফ্রিদি। এর পর প্রায় সাড়ে তিন মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। সবশেষ নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আবারও সেই হাঁটুতে চোট পান তিনি। এর পর থেকেই এখনো মাঠের বাইরে আছেন তিনি।

সবশেষ আফ্রিদির ইনজুরি আপডেট নিয়ে সোমবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে জানিয়েছে সোমবার থেকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন সময়ের অন্যতম সেরা এই পেস বোলার।

পাকিস্তান বোর্ডের সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘করাচিতে জাতীয় দলের মেডিকেল টিমের তত্ত্বাবধানে সোমবার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে শাহিন আফ্রিদি। এর মধ্য দিয়ে যেমন শাহিনের সর্বোচ্চ যত্ন নেওয়া যাবে, তেমনি মেডিকেল স্টাফরা তার অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন এবং তার ফেরার প্রক্রিয়া মসৃণ করে তোলায় সহায়তা করতে পারবেন।’

ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে পিএসএল দিয়ে মাঠে ফিরবেন আফ্রিদি। সে ক্ষেত্রে তারকা এই পেসারকে ছাড়াই পুরো বিপিএল মৌসুম খেলতে হবে কুমিল্লাকে। যদিও কুমিল্লার ম্যানেজমেন্ট থেকে এখনো কিছু জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার