বিপাকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, হেসে দিলেন পুতিন

news-image

অনলাইন ডেস্ক : উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশনের বৈঠক শুরু হয়েছে। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিন পিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ আরও কয়েকটি দেশের নেতা উপস্থিত হয়েছেন।

সামিটের ফাঁকে গতকাল বৃহস্পতিবার পুতিনের সঙ্গে বৈঠক করেন শেহবাজ শরিফ। সেখানে কানে হেড ফোন পরা নিয়ে বিপাকে পড়েন পাকিস্তানের শেহবাজ শরিফ। তা দেখে হাসি ধরে রাখতে পারেননি পুতিন।

এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেক ব্যবহারকারী শেহবাজ শরিফের সমালোচনা করছেন। বিশেষ করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শেহবাজ শরিফের এই ঘটনা পাকিস্তানের জন্য লজ্জাজনক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে শেহবাজ শরিফ প্রথমে হেডফোন নিজে এককানে দিতে চেষ্টা করেন। তাতে ব্যর্থ হয়ে আরেক কানে পরার চেষ্টা করলে তাতেও ব্যর্থ হন। শেষমেশ সেখানে দায়িত্বরত এক কর্মকর্তার সাহায্য নিয়ে কানে রাখেন হেডফোন। কিন্তু এরপর যখন পুতিনের সঙ্গে কথা বলা শুরু করেন ঠিক সেই মুহূর্তে কান থেকে পড়ে যায় হেডফোন। এতে হেসে ফেলেন পুতিন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার