বিনা ভিসায় বাংলাদেশীরা ঘুরতে পারেন যেসব দেশে

pasport===একটা সময় ছিল যখন ঈদের ছুটি মানেই আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটানো বা ঘোরাঘুরি। যুগ পাল্টেছে। এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে ঈদের ছুটি কাটাতে যাচ্ছে বাংলাদেশের মানুষ। এবারের ঈদে যারা বিনা ভিসায় দেশের বাইরে ঈদের ছুটি কাটাতে চান তাদের জন্য একটি তালিকা দেওয়া হলো। এ তালিকায় রয়েছে সেসব দেশের নাম ও দরকারী তথ্য যেখানে বিনা ভিসা বা অন অ্যারাইভেলে যাওয়া যায়।

ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হচ্ছে:
•    এশিয়া মাহাদেশের মধ্যে ভুটান (যত দিন ইচ্ছা)
•    শ্রীলংকা (৩০ দিন) আফ্রিকা মহাদেশের মধ্যে কেনিয়া (৩ মাস)
•    মালাউই (৯০ দিন)
•    সেশেল (১ মাস)
•    আমেরিকা মাহাদেশের মধ্যে ডোমিনিকা (২১ দিন)
•    হাইতি (৩ মাস)
•    গ্রানাডা (৩ মাস)
•    সেন্ট কিট্স এ্যান্ড নেভিস (৩ মাস)
•    সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস)
•    টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন)
•    মন্টসের্রাট (৩ মাস)
•    ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন)
•    ওশেনিয়া মাহাদেশের মধ্যে ফিজি (৬ মাস)
•    কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন)
•    নাউরু (৩০ দিন)
•    পালাউ (৩০ দিন)
•    সামোয়া (৬০ দিন)
•    টুভালু (১ মাস)
•    নুউ (৩০ দিন)
•    ভানুয়াটু (৩০ দিন)
•    মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন) অন্যতম।
এছাড়াও যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া যাবে সেগুলো হচ্ছে:
•    এশিয়ার মধ্যে আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার)
•    জর্জিয়া (৩ মাস)
•    লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার)
•    মালদ্বীপ(৩০ দিন)
•    মাকাউ (৩০ দিন)
•    নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার)
•    সিরিয়া (১৫ দিন)
•    পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার)
•    আফ্রিকা মহাদেশের মধ্যে বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক)
•    মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ)
•    মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার)
•    টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ)
•    উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)।
তবে বাংলাদেশের এয়ারপোর্ট রওনা হবার সময় কিছু সুযোগ সন্ধানী অফিসার ভিসা নেই বা আপনার সমস্যা হবে এই মর্মে হয়রানি করতে পারে টু-পাই কামানোর জন্য। কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন। আর আপনার কাছে ফিরতি টিকেট ও হোটেল বুকিং এর কাগজ অবশ্যই থাকতে হবে।
এ বিষয়ে কারও কোন সন্দেহ থাকলে Google-এ search দিয়েও যাচাই করে নিতে পারেন। সব দেশের অ্যাম্বেসির ই-ওয়েবসাইট আছে, সেখান থেকেও তথ্য যাচাই করে নিতে পারেন। ভিন্ন ভাষায় হলে Google Translator ব্যবহার করুন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার