বিনামূল্যে ৫ জিবি ইন্টারনেট!

news-image

বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এখন পর্যন্ত ৩ লাখ ৮ হাজার ২৪৫ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৩ হাজার ৬৮ জন। তবে এখন পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৫ হাজার ৮২৭ জন।

করোনা প্রতিরোধে এরই মধ্যে কিছু প্রতিষ্ঠান ওয়ার্ক ফ্রম হোম পরিসেবা চালু করেছে। আর বাড়িতে বসে কাজ করার জন্য বেশি প্রয়োজন ভালো ইন্টারনেট সংযোগ।

এই ওয়ার্ক ফ্রম হোম সুবিধার জন্য নতুন প্ল্যান নিয়ে এলো বিএসএনএল। ভারতের আন্দামান ও নিকোবরসহ সব রাজ্যের বিএসএনএল গ্রাহকরা এই ব্রডব্যান্ড পরিসেবা পাবেন।

যেসব গ্রাহকদের ল্যান্ডলাইন সংযোগ রয়েছে একমাত্র তারাই বিনামূল্যে এই সেবা পাবেন। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১০ এমবিপিএস স্পিডে ৫ জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন। ৫ জিবি ডেটা শেষ হয়ে গেলে স্পিড নেমে আসবে ১ এমবিপিএসে।

এই প্ল্যানের কোনও ফলোআপ লিমিট নেই এবং এই প্ল্যানের জন্য প্রতি মাসে আলাদা করে কোনও খরচ করতে হবে না। বিএসএনএল ছাড়াও এই ধরনের প্ল্যানের কথা ঘোষণা করেছে এয়ারটেল এক্সস্ট্রিম ফাইবার।

প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য করোনা ভাইরাস রোধে আরও বেশি মানুষকে যেন বাড়িতেই রাখা সম্ভব হয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ