বিদেশ থেকে রোগীরা চিকিৎসা নিতে আসবে : স্বাস্থ্যমন্ত্রী

news-image

দিনাজপুর প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, একদিন দেশের মানুষ আর বিদেশে চিকিৎসা নিতে যাবে না বরং বিদেশ থেকে রোগীরা বাংলাদেশে চিকিৎসা নিতে আসবেন। সেদিন আর বেশি দূরে নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্য বিভাগকে সেভাইে ঢেলে সাজানো হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যেই এর প্রমাণ বাংলাদেশ দেখিয়েছে।

শুক্রবার দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্য বিভাগকে আমরা আন্তর্জাতিক মানে উন্নীত করতে চাচ্ছি। করোনা নিয়ন্ত্রণে টিকাদানের কর্মসূচিতে সেটা আমরা প্রমাণ করেছি, বিশ্ববাসী যেটা পারেনি, আমেরিকা পারেনি, ভারত পারেনি, ইউরোপ পারেনি। কিন্তু করোনা নিয়ন্ত্রণে ভ্যাকসিনে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশ রোল মডেল হয়েছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম, মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. মো. টিটো মিঞা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান