বিদেশে চিকিৎসা নিতে খালেদা জিয়াকে আদালতে যেতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আইনি প্রক্রিয়া মেনেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার সকালে আইডিইবির প্রতিনিধি সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়ার মাধ্যমে খালেদা জিয়াকে দেশে সর্বোচ্চ চিকিৎসা গ্রহণ করতে যেন অসুবিধা না হয়, সে ব্যবস্থা করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়া সে হিসেবেই তার চিকিৎসা সেবা গ্রহণ করছেন। তবে তাকে যদি বিদেশে যেতে হয়, তাহলে সকল আইনি প্রক্রিয়া ও কোর্টের কাছে যেতে হবে। কোর্ট ছাড়া এ রাস্তা খোলা নেই।

এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। আজ শনিবার দুপুরে জরুরিভিত্তিতে তার এনজিওগ্রাম শুরু হয়। এনজিওগ্রামে তার হার্টে ব্লক ধরা পড়ায় একটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছে ।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। তার হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে। তার মধ্যে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ। সেটিতে রিং পরানো হয়েছে। তার অবস্থা ক্রিটিক্যাল না হলেও স্থিতিশীল নয়।

এর আগে দুপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, ‘ম্যাডামের একুয়েট করোনারি হার্ট অ্যাটাক হয়েছে। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন, তার অতি দ্রুত তার হৃদযন্ত্রে এনজিওগ্রাম করার। একই সঙ্গে মেডিক্যাল বোর্ড ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণে পরিবারের সদস্যদের ব্যবস্থা নিতে বলেছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার