বিদেশের মাটিতে কোটির ক্লাবে ‘প্রিয়তমা’

news-image

বিনোদন প্রতিবেদক : হলিউডের সিনেমার দাপটে অন্য দেশের সিনেমাগুলো যেখানে নিজ দেশেই ধুঁকতে থাকে, সেখানে তাদের দেশেই তাদের সিনেমাকে পাল্লা দিচ্ছে বাংলাদেশি সিনেমা ‘প্রিয়তমা’। তেমনটাই বলছে এই ছবির বক্স অফিস রিপোর্ট। চলতি মাসের ৭ জুলাই উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’। এর পর থেকে আশাজাগানিয়া ব্যবসা করছে সিনেমাটি। প্রথম সপ্তাহের পর এবার দ্বিতীয় সপ্তাহের টিকিট বিক্রির হিসাব প্রকাশ করলেন ছবিটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব।

তার বরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উত্তর আমেরিকায় ‘প্রিয়তমা’র আয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন। জানালেন, দুই সপ্তাহে উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার গর্বের ১ লাখ ডলারের ক্লাবে ঢুকে গেল ‘প্রিয়তমা’। দুই সপ্তাহে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১২ হাজার ডলার। বর্তমানে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি সাড়ে ২১ লাখ টাকা! এর মধ্যে প্রথম সপ্তাহে ৪২টি থিয়েটার থেকে ছবিটি আয় করে ৮৪ হাজার ডলার এবং দ্বিতীয় সপ্তাহে ৪টি থিয়েটার থেকে আয় করে ২৮ হাজার ডলার। এতে সবচেয়ে বেশি অবদান রেখেছে নিউইয়র্ক সিটির জ্যামাইকা মাল্টিপ্লেক্স। সেখান থেকেই দুই সপ্তাহে ছবিটি আয় করে ৫২ হাজার ৭শ ডলার। তৃতীয় সপ্তাহেও এখানে ‘প্রিয়তমা’ চলছে বলে জানানো হয়।

‘প্রিয়তমা’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। হিমেল আশরাফের পরিচালনায় রোমান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান