‘বিদেশি ষড়যন্ত্রে’ জড়িত কূটনীতিকের নাম জানালেন ইমরান খান

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের রাজনীতিতে এখন উত্তাল অবস্থা বিরাজ করছে। গতকাল রোববারই ভেঙে দেওয়া হয়েছে সংসদ। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বেশ কিছুদিন ধরেই বলে আসছিলেন তার সরকার পতন ঘটানোর জন্য বিদেশি ষড়যন্ত্রের কথা। এর আগে একবার তিনি মুখ ফসকে যুক্তরাষ্ট্রের নামও বলে ফেলেন। কিন্তু এবার তিনি এই ‘বিদেশি ষড়যন্ত্রে’ জড়িত মার্কিন কূটনীতিকের নাম সরাসরি জানালেন। আজ সোমবার পাকিস্তানের দ্য ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

রোববার ইমরান দাবি করেন, যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কূটনীতিক ডোনাল্ড লু সেই ব্যক্তি, যিনি তার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত।

গতকাল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতাদের এক বৈঠকে ইমরান বলেন, বিরোধীদের দিয়ে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব এনে সরকার পতনের লক্ষ্যে যে বিদেশি ষড়যন্ত্র হয়েছিল, তাতে জড়িত ছিলেন ডোনাল্ড লু।

ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব গতকাল দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি নাকচ করে দেন। তারপরই পিটিআই নেতাদের সঙ্গে বৈঠক করেন ইমরান।

ইমরানের সুপারিশে গতকালই পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। আগামী ৯০ দিনের মধ্যে দেশটিতে নতুন নির্বাচন হতে হবে।

ইমরান জানান, পাকিস্তানের রাষ্ট্রদূতের মাধ্যমে ইসলামাবাদকে হুমকির বার্তা দিয়েছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মজিদের সঙ্গে বৈঠক করেছিলেন ডোনাল্ড লু। তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ডোনাল্ড লু সতর্ক করে আসাদ মজিদকে বলেছিলেন, পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ইমরান টিকে গেলে তার প্রভাব দেখা যেতে পারে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার