বিদায় পৃথিবী, ক্ষমা করে দিও: মারজুক রাসেল

21বিনোদন প্রতিবেদক : ভাবছেন শিরোনাম এমন কেন? মারজুক রাসেল ও ভাবনার দাম্পত্য জীবনে চলছে কলহ। এর জের ধরে মারজুক ঘর ছেড়ে বেরিয়েছেন বিষের শিশি হাতে। আর পুরো ঘটনাই ঘটেছে নাটক ’ফরগিভ মি‘ তে।

নাটকের গল্পে দেখা যাবে, আশরাফ সাহেব একজন গোবেচারা ভদ্রলোক। সবসময় হাসি-খুশি থাকতে পছন্দ করেন। প্রতিদিনের মত অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন। পথে একটা নির্মানাধীন ভবন দেখে তার ভেতরে ঢুকে পড়েন। সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের ল্যাপটপ ওপেন করেন। পকেট থেকে ছোট্ট একটা বোতল বের করে কয়েকটি সেলফি তোলেন।

ছবিগুলো ফেসবুকে আপলোড করেন এবং স্ট্যাটাস দেন- ‘বিদায় পৃথিবী, ক্ষমা করে দিও।’ দাম্পত্য জীবনে স্ত্রীর সঙ্গে অনবরত কলহ তাকে জীবনের প্রতি বিতৃষ্ণ করে তুলেছে। তাই তিনি জীবন থেকে অব্যাহতি নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে শেষ পর্যন্ত তার পরিণতি কি হয় সেটা দেখার জন্য চোখ রাখতে হবে নাটক ‘ফরগিভ মি’-তে।

নাটকটিতে আশরাফ সাহেবের চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল। তার স্ত্রী সেজেছেন অভিনেত্রী ভাবনা। সুজন হালদারের রচনা ও মোরশেদ রাকিনের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন তৌসিফ ও ঈশিকা।

২০ মার্চ, শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার