বিজয়ের মাসে মুক্তি পাবে ‘সুবর্ণভূমি’

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘদিন ধরেই শোবিজে আলো ছড়াচ্ছেন আব্দুন নূর সজল। মডেল হিসেবে যাত্রা করে হয়ে উঠেছেন জনপ্রিয় অভিনেতাদের একজন। কাজ করেছেন নাটক ও সিনেমায়। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হলো নতুন আরও একটি সিনেমা। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত এ সিনেমার নাম ‘সুবর্ণভূমি’। এটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন।

এ সিনেমায় সজলের সঙ্গে নায়িকা হিসাবে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা। সিনেমাটি বিজয়ের মাসে অর্থাৎ আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা জাহিদ হোসেন। তিনি বলেন, ‘সিনেমার সব কাজ শেষের দিকে। শিগগিরই সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হবে। আগামী ডিসেম্বর মাসেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আমাদের।’

সিনেমাটিতে অভিনয় করা প্রসঙ্গে সজল বলেন, ‘মুক্তিযুদ্ধের গল্প আমাকে ভীষণ রকম টানে। নয় মাস যুদ্ধ কত রক্তের বিনিময়ে কত শহীদের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। তাই কোন কাজের মাধ্যমে যদি আমাদের মহান মুক্তিযুদ্ধকে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সম্মান শ্রদ্ধা সালাম ভালোবাসা জানানো যায় সেই সুযোগে আমি কখনোই হাতছাড়া করতে চাই না। জাহিদ হোসেন ভাই ভীষণ গুণী একজন নির্মাতা। ভীষণ রকমের যত্ন নিয়ে তিনি চলচ্চিত্রটি তৈরি করেছেন।’

জাহিদ হোসেনের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় কুদরত-ই খুদা’র প্রযোজনায় মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সিনেমা ‘সুবর্ণভূমি’। সজল ছাড়াও আরও অভিনয় করছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, ওমর সানী, শাওন আশরাফ, স্নিগ্ধা’সহ আরও অনেকে।

সজল এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত আবু সায়ীদের ‘সংযোগ’, নাদের চৌধুরীর ‘জিন’, অনন্য মামুনের ‘জাহানারা’ ও উজ্জ্বল-নবী’র ‘পাপ ড্যাডি’ সিনেমা।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার