বিজয়ের দিনে উন্মুক্ত হলো খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র

news-image

খাগড়াছড়ি প্রতিনিধি : বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে পার্বত্য খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র শিশু-কিশোরসহ স্থানীয় পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে জেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, বিজয়ের সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে খাগড়াছড়ির রহস্যময় সুড়ঙ্গ আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝর্ণা ও মায়াবিনী লেক শিশু-কিশোরসহ স্থানীয় পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এসব পর্যটন কেন্দ্রে শিশু-কিশোরসহ স্থানীয় পর্যটকরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

এদিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্ক (হর্টিকালচার সেন্টার) শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্কের আহ্বায়ক পার্থ ত্রিপুরা জুয়েল।

তিনি বলেন, বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর একদিনের জন্য শিক্ষার্থীরা বিনামূল্যে পার্কে প্রবেশ করতে পারবে। তবে এজন্য তাদেরকে আইডি কার্ড সঙ্গে আনতে হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান