বিজেপির রাজনীতিতে যোগ দেয়া নিয়ে যা বললেন কঙ্গনা

news-image

বিনোদন ডেস্ক : কঙ্গনা রানাউত রাজনীতিতে যোগ দেবেন, এমন গুঞ্জন অনেকদিন ধরেই উড়ছে বলিউডের হাওয়ায়। তবে সত্যতা মেলেনি আজও। এ প্রশ্নের উত্তরে বরাবরই কৌশলী অভিনেত্রী। সম্প্রতি আরও একবার এই প্রশ্নের মুখোমুখি হলেন তিনি।

জবাবে বলেন, আপাতত অভিনেত্রী হিসেবেই খুশি তিনি। তবে ভবিষ্যতে যদি মানুষ চান এবং কঙ্গনা নিজে মনে করেন যে তিনি লড়াইয়ে নামার জন্য তৈরি, তবে রাজনীতিতে যোগ দেবেন বলেই জানান।

১০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও অভিনেত্রী জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’। এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা। ছবির প্রচারে দিল্লিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেত্রী।

সেখানে রাজনীতি সংক্রান্ত প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমি জাতীয়তাবাদী এবং দেশের স্বার্থে নানা বিষয়ে কথা বলি। আর মানুষজন ভাবেন আমি রাজনৈতিক বিষয়ে কথা বলছি। রাজনীতি আমার জন্য নয়, কারণ আমি রাজনীতিবিদ নই।

আমি দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে কথা বলি। এমন একজন নাগরিক যাকে দেশবাসী তারকা তকমা দিয়েছেন। তাই আমি দেশবাসীর অধিকারের জন্য কথা বলি।’

এরপরই আবার কঙ্গনা বলেন, ‘আমি রাজনীতিতে যোগ দেব কী না, সেই সিদ্ধান্ত আমার হাতে নেই। মানুষের সাপোর্ট ছাড়া আপনি পঞ্চায়েত নির্বাচনও জিততে পারবেন না। মানুষ যদি চান অথবা আমি যদি মনি করি যে আমার সেই সামর্থ্য আছে তবেই রাজনীতিতে যোগ দেওয়ার কথা ভাববো।’

বিতর্কিত মন্তব্যের জন্য বরাবরই খবরের শিরোনামে থাকেন কঙ্গনা রানাউত। তাকে বিজেপির পক্ষে সবসময় কথা বলতে শোনা যায়। এজন্য অনেকেই মনে করছেন রাজনীতিতে এলে তিনি বিজেপির হয়েই কাজ করবেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার