বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : ‘সারপ্রাইজ’র ঘোষণা হিসেবে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় বিয়ে করেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী দীর্ঘদিনের বন্ধু-প্রেমিক কামরুজ্জামান সরকার রাকিব। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা। আর নতুন অতিথির জন্য অপেক্ষায় আছেন তারা। তবে এর মাঝে আরও একটি সংবাদ জানালেন মাহিয়া মাহি। খবরটি তার জন্য সুখবর। আর এজন্য বেজায় উচ্ছ্বসিত মাহি।

জানা গেছে, প্রথম স্ত্রীর সঙ্গে মাহির স্বামী রাকিবের বিচ্ছেদ হয়ে গেছে। যেকথা তিনি নিজেই জানিয়েছেন ফেসবুকে। আর মাহি সেই কথা টেনে এনেছেন সবার সামনে। এই নায়িকা তার ফেসবুকে দুটি ছবির স্ক্রিনশট প্রকাশ করেন। যেখানে দেখা যায়, রাকিব সরকার তার ফেসবুকে মাহির একটি ছবি প্রকাশ করে ক্যাপশন দিয়েছেন- ‘একমাত্র বউয়ের চিত্রধারক আমি।’ মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘বাক্যটা দুইমাত্র হবে কাকা।’ জবাবে রাকিব জানান, ‘আমার বউ একটাই। ডিভোর্সের পর বউ থাকে না।’

মাহি সেই স্ক্রিনশট প্রকাশ করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজকের তারিখটা স্বর্ণাক্ষরে লিখে রাখব প্রিয় ডায়েরিটাতে। তোমার এই একটা লাইন কথার জন্য আমি যুগ যুগ ধরে অপেক্ষা করেছিলাম। প্রিয়তম, তোমার এই একমাত্র বউয়ের একমাত্র ব্যক্তিগত চিত্রধারক মৃত্যু পর্যন্ত তুমিই থাকবে ইনশাআল্লাহ। অনেক ভালোবাসি তোমাকে।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার