বিচ্ছেদের ঘোষণা দিলেন পিকে-শাকিরা

news-image

অনলাইন ডেস্ক : অবশেষে নিজেদের সম্পর্কের বিচ্ছেদ ঘোষণা করলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং স্পেন ও বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে। আজ শনিবার তাদের দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন তারা।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়, এক যৌথ বিবৃতিতে নিজেদের বিচ্ছেদের ঘোষণা দেন পিকে-শাকিরা। বিবৃতিতে তারা লেখেন, ‘আমরা দুঃখিত যে আমরা আমাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করছি। আমাদের সর্বাধিক অগ্রাধিকার, আমাদের সন্তান। তাদের ভালোর জন্য আমরা আমাদের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করছি।’

বেশ কয়েক দিন ধরে গুঞ্জন ছিল, পরকীয়ায় আসক্ত জেরার্ড পিকে। তার পরকীয়াই বিচ্ছেদের মূল কারণ। এমনকি বিচ্ছেদের কারণে শাকিরাকে ‘অ্যাংজাইটি অ্যাটাক’ কারণে হাসপাতালে পর্যন্ত যেতে হয়। অ্যাম্বুলেন্সে ওঠার সময়ও নাকি তিনি কাঁদছিলেন!

২০১০ বিশ্বকাপ ফুটবলের থিম সং গেয়েছিলেন শাকিরা। তখন থেকেই পিকের সঙ্গে তার পরিচয়। পরিচয় থেকে ধীরে ধীরে তা রূপ নেয় প্রেমে। বয়সে ১০ বছরের বড় শাকিরার সঙ্গে ১২ বছর সংসার করেন পিকে।

শাকিরা বর্তমানে গানের নতুন অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত। একটি নাচের অনুষ্ঠানের বিচারকও তিনি। পিকে বার্সেলোনার হয়ে খেলছেন ২০০৮ সাল থেকে। তিনি রক্ষণভাগের ফুটবলার হলেও বার্সেলোনার হয়ে লা লিগায় ২৯টি গোল করেছেন। স্পেনের হয়েও ১০২টি ম্যাচ খেলছেন পিকে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান