বিচ্ছেদের খবর ভিত্তিহীন: সৃজিত

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রীর মিথিলার সঙ্গে বিয়েবিচ্ছেদ নিয়ে প্রচার হওয়া সংবাদের ভিত্তি নেই বলে জানালেন ভারতীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

দৈনিক আনন্দবাজার পত্রিকা নাম না উল্লেখ করে এই দম্পতির বিচ্ছেদের ইঙ্গিত দেয়ার পর শনিবার (২৭ মে) অনেক সংবাদমাধ্যম এ নিয়ে সংবাদ প্রচার করে। এর পরদিন প্রতিক্রিয়া দিলেন সৃজিত।

সাংবাদিকরা সৃজিতের কাছে জানতে চাইলে তিনি খবরটিকে ভিত্তিহীন দাবি করেন বলে জানিয়েছে সংবাদ প্রতিদিন। সৃজিত আপাতত মধ্যপ্রদেশে ‘ব্যোমকেশ’-এর শুটিংয়ে ব্যস্ত। সেখান থেকেই প্রশ্নের উত্তর দেন তিনি।

সৃজিত বলেন, মিথিলার সঙ্গে আমার সম্পর্ক নিয়ে যা কিছু রটছে, তার কোনোরকম ভিত্তি নেই। আপাতত মধ্যপ্রদেশে শুটিংয়ে ব্যস্ত। তাই এসবে মাথা ঘামাতে চাই না।

বিকেলে সেখান থেকে ছবি দিয়ে পরিচালক হ্যাশট্যাগে “নিজের শর্তে..” কথাটি ব্যবহার করেছেন। ক্যাপশনে লেখা- “টাইম ট্রাভেল শুরু।”

এর আগে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে নাম না উল্লেখ করে বলা হয়, পরিচালকের বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই নাকি ঘর ভাঙছে! এরপরই তোলপাড় শুরু হয় দুই বাংলায়। বাংলাদেশি সংবাদমাধ্যমগুলোর কাছে মিথিলাও বলেছেন, এই খবরের ভিত্তি নাই।

অবশ্য এই প্রথমবার নয়, এর আগেও সৃজিত-মিথিলার বিয়েবিচ্ছেদের খবর শোনা গিয়েছিল। তবে সেসব জল্পনা উড়িয়ে দিব্যি বছর চারেক ধরে সংসার করছেন তারকা দম্পতি।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও এখন একের পর এক কাজ করে চলেছেন সৃজিত। আর কাজের সূত্রেই মিথিলাকে অনেকটা সময় কাটাতে হয় বাংলাদেশে। টলিপাড়ায় গুঞ্জন, পরিচালক নাকি বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। আর সেই কারণেই তাদের মধ্যে বিচ্ছেদ আসন্ন!

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান