বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট ভালো হয়েছে : ইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, পঞ্চম ধাপে দেশের ৭০৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন ভোট গণনা চলছে। এ নির্বাচনকে কেন্দ্র করে ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। তারপরও কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট খুব ভালো হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউপি ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

সচিব বলেন, ৭০ শতাংশের উপরে ভোট পড়ার আশা করছি। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া নির্বাচন ভালো হয়েছে। সামনে আরও ভালো হবে। এই ভোটে অনিয়মের কারণে ৯টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।

ভোট দিতে গিয়ে ছয়জনের প্রাণ গেলো, এ দায় কার? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থী ও সমর্থকরা দায় নেবে। কারণ তারা কেন এটি করছেন? এ সময় প্রার্থী ও সমর্থকদের অতি আবেগী না হওয়ারও আহ্বান জানান সচিব।

উল্লেখ্য, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ৭ নম্বর সিংহরা ওয়ার্ডে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অংকর দত্ত (৩৮) নামে একজন নিহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা ভোটকেন্দ্রে নির্বাচনী সহিংসতায় ছলেমন খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ওই নারীর প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল ও ভোলায় বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান