বিচার চাইলেন শাকিব খান

news-image

অনলাইন ডেস্ক : মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় রীতিমতো স্তম্ভিত পুরো দেশ; ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়েছে ন্যাক্কারজনক এ ঘটনা। জড়িতদের উপযুক্ত শাস্তি চেয়ে সাধারণ মানুষ নেমে পড়েছে রাস্তায়, বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। সঙ্গে নিন্দার ঝড় বইছে ইন্টারনেটেও।

এ ঘটনায় নিঃসন্দেহে জড়িতদের শাস্তি চাচ্ছেন তারকারা। তাদের একজন ঢাকাই মেগাস্টার শাকিব খান। রোববার দুপুরে এক ফেসবুক পোস্টে স্পষ্ট বিচার চাইলেন সেই ভুক্তভোগী শিশুটির জন্য। হ্যাশট্যাগে শিশুটির নাম উল্লেখ করে লেখেন, ‘উই ওয়ান্ট জাস্টিস’।

মেগাস্টারের কাছ থেকে এমন প্রতিবাদ পেয়ে অনুরাগীরাও খুশি কম হয়নি। তবে দেশে এ ধরণের ঘটনার দ্রুত বিচার বাস্তবায়ন নিয়ে প্রশ্নও তোলেন অনেকে। শাকিবের মন্তব্যঘরে তার অনুরাগীদের অধিকাংশই এ ঘটনার দ্রুত বিচার দাবি করেন; সঙ্গে প্রতিবাদও জানান কঠোর ভাষায়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার