বিক্ষোভ সমাবেশ থেকে টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব গ্রেপ্তার

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আব্দুল বাতেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তারের পর বিকেলে আদালতের মাধ্যমে তাকে হাজতে পাঠানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতৃবৃন্দের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত বিক্ষোভ সমাবেশ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় জানান, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতৃবৃন্দের ওপর ছাত্রলীগ হামলা চালায়। এর প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদল জেলায় জেলায় বুধবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে। সেই কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় হবিবুর রহমান প্লাজার সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করে জেলা ছাত্রদল।

তিনি বলেন, জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেন বক্তৃতা করার সময় পুলিশ লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বাতেনকে আটক করে নিয়ে যায়। এই হামলায় সদর উপজেলা ছাত্রদলের কর্মী সাজ্জাদ হোসেনসহ ৫ থেকে ৬ জন আহত হয়েছে।

আদালত পরিদর্শক তানবীর আহম্মদ জানান, আটককৃত আব্দুল বাতেনকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে পুলিশ আদালতে পাঠায়। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান