বিকেলে ইসির সভা, সন্ধ্যায় তপশিল ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের (ইসি) ২৬তম সভা অনুষ্ঠিত হবে বুধবার বিকেল ৫টায়। সেই সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল চূড়ান্ত হবে।

এই বৈঠকের পর সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বিটিভি ও বাংলাদেশ বেতারে সরাসরি প্রচারিত ওই ভাষণে তিনি নির্বাচনের তপশিল ঘোষণা করবেন।

নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান। বুধবার সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশন মনে করে নির্বাচনের পরিবেশ আছে।

নির্বাচন হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে। সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগে বৈঠক করে নির্বাচন কমিশন। এরপর বাংলাদেশ টেলিভিশন ও বেতারে প্রচারের জন্য প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়। সন্ধ্যায় ওই ভাষণ প্রচার করা হয়। ওই ভাষণেই মূলত তপশিল ঘোষণা করা হয়।

এর আগে মঙ্গলবার এক ব্রিফিংয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠির কোনো প্রভাব তপশিলের ওপর পড়বে না।

গত সোমবার যুক্তরাষ্ট্রের আলোচনার উদ্যোগের অংশ হিসেবে দেশের প্রধান ৩ রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন ডোনাল্ড লু। সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগিদ দিয়ে পাঠানো এ চিঠি দলগুলোর কাছে হস্তান্তর করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। সেই চাওয়ার কথা জানিয়ে এই চিঠি দিয়েছেন ডোনাল্ড লু।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার