বিকিনি বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : ‘পাঠান’ ছবির প্রথম গান ‘বেশরম রং’ মুক্তির পর থেকে শুরু হয় বিতর্ক। ভারতের হিন্দুত্ববাদী নেতাদের একাংশের চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের বিকিনি। একটা গানের কয়েক সেকেন্ডের দৃশ্যে পুরো ভারতজুড়ে ধুন্ধুমার কাণ্ড ঘটে। কিন্তু যাকে কেন্দ্র করে এত কিছু, এতদিন সেই দীপিকাই ছিলেন মুখ কুলুপ এঁটে। অবশেষে বিকিনি প্রসঙ্গে মুখ খুলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ‘পাঠান’ নিয়ে বিতর্কের শেষ নেই। সেই বিতর্কের আগুনে যাতে ঘি না পড়ে সে জন্য ‘পাঠান’ নিয়ে ‘যশরাজ ফিল্মস’ নতুন কৌশল অবলম্বন করেছে। ছবির প্রচারে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন সংবাদমাধ্যমকে কোনো সাক্ষাৎকার দেবেন না। তবে ‘যশরাজ’-এর নতুন কৌশলে অবশ্য ভক্তদের সঙ্গে যোগযোগ চালাবেন তারকারা।

‘যশরাজ ফিল্মস’-এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে দীপিকাকে। সেখানে দীপিকাকে তার বিকিনি বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়। পুরো গানজুড়েই নানা ধরনের বিকিনি পরতে দেখা যায় অভিনেত্রীকে। হরেক রকেম বিকিনিতে শুট করার অভিজ্ঞতা কেমন ছিল দীপিকার?

‘বেশরম রং’ গানটা শুট করা হয়েছে স্পেনে। দৃশ্যটা ছিল সমুদ্রসৈকতের একটি পার্টি সিক্যোয়েন্স। তবে শুটিংটা যে খুব সহজ ছিল না, জানালেন দীপিকা। অভিনেত্রীর কথায়, ‘দৃশ্যটা দেখে মনে হচ্ছে মনোরম দিনে শ্যুটিং হয়েছে। কিন্তু সেটা একেবারেই না। তীব্র হাওয়া, কনকনে ঠাণ্ডায় বিকিনিতে শুটিং করা বেশ কষ্টকর। তবে ছবিতে দেখে যদিও উল্টোটাই মনে হচ্ছে।’

গত কয়েক সপ্তাহ ধরে সমাজমাধ্যম থেকে নিজেদের দূরেই রাখছেন দীপিকা, জন আব্রাহাম, শাহরুখ খানরা। আগে ছবি মু্ক্তি পাবে, তারপর দর্শকদের প্রতিক্রিয়া দেখার পর নাকি প্রচার সারবেন তারা।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার