বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

news-image

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার লোহাকুচির সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। সূত্র: বিবিসি বাংলা

বিজিবির মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বলেন, বুধবার সকালে ভারতের সীমান্তের ভেতরে একজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। এ বিষয়ে বিস্তারিত জানতে চেষ্টা চলছে। তবে কী কারণে এই হত্যার ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

বিএসএফ প্রায় প্রতিটি হত্যাকাণ্ডের পরই দাবি করে, বাংলাদেশের গরু চোরাচালানকারীরা অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়লে তারা অনেক সময় গুলি চালিয়ে থাকে। তবে এবারের ঘটনার সাথে গরু চোরাচালানের সম্পৃক্ততা রয়েছে কি না তা এখনো জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী