‘বিএনপি যদি কলাগাছকে মনোনয়ন দেয়, তাহলেও বিপুল ভোটে বিজয়ী হবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হলে সে নির্বাচনে বিএনপি কলাগাছকে মনোনয়ন দিলেও বিপুল ভোটে বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। আজ শনিবার ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জনসমাবেশে তিনি এ কথা বলেন তিনি।

আবদুল আউয়াল মিন্টু বলেন, `ভোট ডাকাত ও ভোট চোরদের অধীনে কোনো নির্বাচন হবে না। যদি হয় তাহলে তা প্রতিহত করা হবে।’

তিনি বলেন, ‘আমি আশা করি আগামী নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বাধিক আসনে জয়লাভ করে করবে। এ কথা কেন বললাম, গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচন একজন মহিলা, যিনি স্কুলে যাননি, তিনি জয়লাভ করেছেন। সুতরাং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি থেকে যদি কলাগাছও নমিনেশন দেওয়া হয়, তাহলেও বিপুল ভোটে বিজয়ী হবে।’

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সৈয়দ হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. শাহাদাত হোসেনের পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মাহবুবুল হক নান্নু, রফিকুল ইসলাম জামাল প্রমুখ। এছাড়াও বক্তব্য দেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান মুহাম্মদ আবু তাহের।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান