বিএনপি নেতা খোকনের বাসভবনে অগ্নিসংযোগ

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের বাসভবন তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের চিনিশপুর এলাকার বাসভবনে এই ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে এর কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে বৃহস্পতিবার বিকেলে সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি ও মেহেদী হাসান রিফাতকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদলের কমিটিতে পদ না পাওয়া নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত মশাল মিছিল নিয়ে চিনিশপুর এলাকায় খায়রুল কবীর খোকনের বাসভবন তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে। এ সময় বাসভবনের নিচতলার জানালার গ্লাস ভেঙে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় তারা। খবর পেয়ে নরসিংদী দমকল বাহিনীর সদস্যরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এতে বাসভবনের অফিসের জানালা, গ্লাস ও চেয়ারসহ বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী। এ সময় তিনি খায়রুল কবীর খোকনের বাসভবনে আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আজকে জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করায় পদবঞ্চিতদের মধ্যে কিছুটা উত্তেজনা ছিল। কিন্তু এ ঘটনার সঙ্গে তারা জড়িত কিনা বলতে পারছি না।’

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, কে বা কারা মশাল মিছিল নিয়ে গিয়ে বাসভবনের নিচতলায় অগ্নিসংযোগ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান