বিএনপি নেতাকে ধরতে গিয়ে পুলিশ অবরুদ্ধ

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : একাধিক মামলার আসামি পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে গ্রেপ্তারে অভিযানে গেলে দুই পুলিশ কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের গারোপাড়ায় এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) আনিছুর আশেকিন জানান, আবুল কালাম আজাদের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। বৃহস্পতিবার রাতে কালাম বাড়িতে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে উপপরিদর্শক মো. মামুন ও আ. রাজ্জাক অভিযান চালান। এ সময় কালামের লোকজন পুলিশের কাজে বাধা দেয়। তারা পুলিশ সদস্যদের লাঞ্ছিত করে। এক পর্যায়ে নিরাপত্তার জন্য তারা একটি সেলুনে আশ্রয় নেয়। এ সময় দুই পুলিশ সদস্যকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে দুই এসআইকে উদ্ধার ও কালামকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা দাবি করেন, সাদা পোশাকে দুইজন লোক কিছু না বলে কালামকে বাড়ি থেকে ধরে নিয়ে যেতে চান। সাদা পোশাকে থাকায় তাদের চেনা যায়নি। ভুয়া পুলিশ মনে করে তাদের অবরুদ্ধ করে রাখা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, কালাম বাড়িতে বসে মাদক সেবক করছিল। পুলিশের কাজে বাধা ও মাদক রাখায় তার বিরুদ্ধে দুটি মামলা হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান