বিএনপি-নাগরিক ঐক্যের ৩১ জন গ্রেপ্তার

news-image

নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার প্রতিনিধি : নারায়ণগঞ্জের সাত থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত থেকে শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারদের মধ্যে বিএনপির পাশাপাশি নাগরিক ঐক্যেরও দুজন নেতা রয়েছেন।

পুলিশ সূত্র জানায়, ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সাত থানায় মোট ১০টি মামলা হয়। বিস্ফোরক আইনে করা প্রতিটি মামলাতেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এরমধ্যে ৭টি মামলার বাদী পুলিশ এবং দুটি মামলায় ছাত্রলীগের ২ কর্মী ও একটিতে শ্রমিক লীগের এক নেতা বাদী হয়েছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, ‘ফতুল্লা মডেল থানায় নাশকতার অভিযোগে দুটি মামলা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি নেতা নজরুল ইসলাম ওরফে নজু মাতবর, স্বপন মিয়া এবং কর্মী মীর মাসুদ, মোহাম্মদ আলী ও নাজমুল হুদা শিবলুকে গ্রেপ্তার করা হয়েছে।’

সিদ্ধিরগঞ্জে বিএনপি ও নাগরিক ঐক্যের ৬ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন, নাগরিক ঐক্যের সিদ্ধিরগঞ্জ থানার সমন্বয়ক আলী হোসেন ওরফে নূর আলী ও কর্মী মেহেদী হাসান রতন এবং বিএনপি নেতা দিদার আলম, কর্মী সুজন, রুবেল ও রবিউল হাসান।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান