বিএনপির ৯৯ শতাংশই স্বাধীনতাবিরোধী, বললেন শেখ সেলিম

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপির ৯৯ শতাংশ লোকই স্বাধীনতাবিরোধী। তাদের চিন্তা-চেতনায় পাকিস্তান। বাকি এক শতাংশ ভুল করে বিএনপিতে আছে।

সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন অডিটোরিয়ামে আয়োজিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।

বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার দাবিকে তিনি ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে বলেন, সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান তার সাজাপ্রাপ্ত মাকে বিদেশ নিয়ে যেতে চায় চিকিৎসার জন্য না। বিদেশে বসে বিদেশীদের সাথে নিয়ে ষড়যন্ত্র করার জন্য।

তিনি বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার দাবি মামাবাড়ির আবদারের মত। তাকে সে সুযোগ দিলে অন্যান্য সাজাপ্রাপ্ত আসামিদেরও সে সুযোগ দিতে হবে। সাজাপ্রাপ্ত কোনো আসামিকে বিদেশে পাঠানোর নজির কোথাও নেই।

বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে নারী মুক্তিযোদ্ধা দাবির প্রেক্ষিতে শেখ সেলিম প্রশ্ন রেখে বলেন, মুক্তিযুদ্ধের সময় খালেদা জিয়া জানজুয়ার কাছে ছিলেন। তিনি কীভাবে মুক্তিযোদ্ধা হন?

স্বাচিপের কেন্দ্রীয় সভাপতি ডা. ইকবাল আরসালান বলেন, আমাদের মধ্যে যত মতভেদই থাকুক, বঙ্গবন্ধুর চেতনা ও শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ।

স্বাচিপের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. এমএ আজিজ বলেন, কোভিড অতিমারিতে বাংলাদেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন স্বাচিপের নেতাকর্মীরা। জননেত্রী শেখ হাসিনা বিশ্বে নেতৃত্বের রোল মডেল। তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, চিকিৎসাসহ সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্বাচিপের সদস্য সচিব আরিফুল ইসলাম জোয়ার্দার টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্বাচিপের প্রতিষ্ঠাকালীন সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাচিপের সাংগঠনিক সম্পাদক ডা. আজম খান, কোষাধ্যক্ষ অধ্যাপক আবু ইউসুফ ফকির, সহসভাপতি একেএম শরিফুল ইসলাম, ডা. জামাল উদ্দিন, ডা. আব্দুর রউফ সরদার, ডা. কনক কান্তি বড়ুয়া ও ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার