বিএনপির সমাবেশের স্থান নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : ডিএমপি কমিশনার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কোন জায়গায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে, তা এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সোমবার (২৩ অক্টোবর) ডিএমপি কমিশনার বলেন, বিএনপির সমাবেশের বিষয়ে বিচার-বিশ্লেষণ করে দেখা হচ্ছে, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিএনপি ছোট, মাঝারি নাকি বড় আকারে জনসমাবেশ করবে সেসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে, আমরা চাই জনদুর্ভোগ এড়াতে।

আগামী ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে নিজেদের দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করতে চায় বিএনপি। এই সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে দলটি। তবে রাজধানীর কোন জায়গায় সমাবেশের অনুমতি দেওয়া হবে, তা এখনো ঠিক হয়নি।

প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। এর তিন দিনের মাথায় গত শনিবার সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করে দলটি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান