বিএনপির যে ৩ নেতা আমন্ত্রণ পেলেন আ’লীগের সম্মেলনে

অনলাইন প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্সের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান। ছবি- ফোকাস বাংলা

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান।

শুক্রবার বেলা ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেয় আওয়ামী লীগের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান। এসময় বিএনপির পক্ষে দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স আমন্ত্রণপত্র গ্রহণ করেন।

এ সময় ইমরান সালেহ প্রিন্স আওয়ামী লীগের প্রতিনিধিদের বলেন, আমাদের সব নেতারা কারাগারে বন্দি। আমরা কীভাবে সম্মেলনে যাব?

জবাবে সায়েম খান বলেন এটা সরকারের ব্যাপার। আমরা দলের পক্ষ থেকে এসেছি। আমরা আশা করি, আপনাদের প্রতিনিধি দল সম্মেলনে যাবেন।

এদিকে আওয়ামী লীগের সম্মেলনে আমন্ত্রণ পাওয়ার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রিন্স বলেন, দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: আওয়ামী লীগের সম্মেলনে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি

আমন্ত্রণপত্র গ্রহণের সময় বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ তথ্যবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলসহ কয়েকজন বিএনপি নেতা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামীকাল শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান