বিএনপির নেতাকর্মীরা গণহতাশায় ভুগছে

news-image

নিজস্ব প্রতিবেদক : জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা পেতে মরিয়া বিএনপির নেতাকর্মীরা এখন গণহতাশায় ভুগছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি নেতারা বলছেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে, এমন বক্তব্য শুনে মনে হয় তারা এখন নিজেদের ভাবনা ছেড়ে দিয়ে আওয়ামী লীগকে নিয়ে ভাবতে শুরু করছে। এসব আষাঢ়ে গল্পের অবতারণা করে তারা আত্মতুষ্টি বোধ করছেন।

তিনি আরও বলেন, নিজেদের চরম ব্যর্থতা ঢাকতে এসব কাল্পনিক ও অন্তঃসারশূন্য বাক্য-চর্চা বিএনপির পুরোনো অভ্যাস। বিএনপি যেই অপরাজনীতি ও নেতিবাচক রাজনীতি অব্যাহত রেখেছে তাতে তারা ক্রমশ হতাশার গভীরেই নিমজ্জিত হচ্ছে।

কাদের বলেন, আওয়ামী লীগ কোনো ভূঁইফোড় সংগঠন নয় যে, কারো যোগসাজশে দেশ চালাত হবে। শেখ হাসিনা জনমানুষের আস্থা এবং সমর্থন নিয়েই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি আরও যোগ করেন, এদেশের মানুষ জানে আওয়ামী লীগ শোষণ করে না বরং দেশকে শোষণমুক্ত করেছে। জনগণের সম্পদ লুটপাট করে না বরং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করেছে আওয়ামী লীগ।

তোষামোদের রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না জানিয়ে কাদের বলেন, নেতৃত্ব তোষণে বিএনপি যে ধারা তৈরি করেছে তা রীতিমতো শিল্পে রূপ নিয়েছে। তোষামোদের রাজনীতির পেটেন্ট বিএনপির।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান