বিএনপিকে সব জায়গায় প্রতিহত করার ঘোষণা তথ্যমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে সব জায়গা থেকে প্রতিহত করার ঘোষণা দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি যখন প্রমাণ করেছে, তারা স্বাধীনতাবিরোধী অপশক্তি, চেতনায় পাকিস্তানকে লালন করে। তারা দেশকে আবার পাকিস্তান বানানোর স্বপ্ন দেখেন। সুতরাং তাদের সব জায়গায় প্রতিহত করা হবে।’

আজ বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বিএনপি মহাসচিবের দেশবিরোধী ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহী বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেব তার বক্তব্যে পরিষ্কার করেছেন, তারা হৃদয়ে পাকিস্তানকে লালন করেন। সুযোগ পেলে তারা বাংলাদেশকে পাকিস্তান বানিয়ে ফেলবেন। মানব উন্নয়ন, সামাজিক, অর্থনৈতিকসহ সব সূচকে আমরা পাকিস্তানকে বহু আগেই ছাড়িয়েছি। পাকিস্তান নিজেরাই বলছে, বাংলাদেশ তাদের পেছনে ফেলে বহু দূর এগিয়ে গেছে। সেখানে ফখরুল সাহেব বলেন পাকিস্তানই ভালো ছিল। তার বক্তব্যে বিএনপি মহাসচিব প্রমাণ করেছেন, বিএনপি স্বাধীনতাবিরোধী।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলসের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। বিশেষ অতিথি বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ।

জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি রোকেয়া প্রাচী, প্রচার ও প্রকাশনা সম্পাদক লায়ন মুহাম্মদ মীযানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুজন হালদার, আবৃত্তি সম্পাদক মুনা চৌধুরী, কেন্দ্রীয় সদস্য রাজ সরকার প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান