‘বিএনপিকে তালাক দিয়েছে জামায়াত’

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, ‘বিএনপির নেতার ঠিক নেই, ভোটারও ঠিক নেই। খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে কারাদণ্ডপ্রাপ্ত আসামি আর তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত আসামি হয়ে লন্ডনে পলাতক। দলের নেতা যদি ঠিক না থাকে তাহলে ভোটার কি ঠিক থাকবে? তাই তারা ভয় পায় যে নির্বাচনে ভরাডুবি হবে।’

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারের শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা ছাত্রলীগ ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য।

তিনি বলেন, ‘বিএনপির দুই উইকেট পড়েছে। অলি আহমেদ ও বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে নতুন বিএনপি হচ্ছে। আর জামায়াত তাদের তালাক দিয়ে দিয়েছে। বিএনপির অনেক নেতা বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন, খালেদা-তারেককে বাদ দিয়েই তারা নির্বাচনে আসবেন।’

আব্দুর রহমান বলেন, ‘আগামী নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সে নির্বাচন হবে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন। বঙ্গবন্ধু কন্যা সবাইকে আহ্বান জানিয়েছেন। তারা বলছে, নির্বাচনে অংশগ্রহণ করবেন না, হতেও দেবেন না। তারা রাজপথে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে নৈরাজ্য সৃষ্টি করছে। আপনারা আপনাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। সেখানে কোনো বাধা নেই। তবে জনগণের জানমাল বিনষ্ট করার কর্মসূচি মানুষের দুর্ভোগের কর্মসূচি যদি দেন ছাত্রলীগের একটা কর্মী বেঁচে থাকতে আমরা সে সহিংস আন্দোলন হতে দেব না।’

সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী রাজীবুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সাবেক জিএস আব্দুর রহমান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান