বিআরটিসিতে দুর্নীতি বাসা বেঁধে আছে : কাদের

news-image

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের পর থেকে বিএনপিকে দেখলে মনে হয় শিল্পী জয়নুলের আঁকা ছবি কাদায় আটকে থাকা গরুর গাড়ির মতো। বিএনপির উচিত অতীতের ভুল থেকে শিক্ষা নেয়া। তবে তারা কোন শিক্ষা নিবে, এমনটা মনে হয় না। তারা ভুলের কাদায় আটকে আছে।বারবার লোকসান দিয়ে বিআরটিসি আর কতদিন চলবে বলে প্রশ্ন রেখেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সরিষার মধ্যে ভূত থাকলে তা তাড়াতে হবে। যাত্রার শুরুতে প্রথম রাতেই বিড়াল মারতে হবে। কোনো আপোষ করা চলবে না। করাপ্ট (দুর্নীতিবাজ) অফিসারদের বাদ দিয়ে দিতে হবে। যারা দুর্নীতির সঙ্গে বিআরটিসিকে সমার্থক করে ফেলেছেন তাদের এখানে থাকার কোনো অধিকার নাই।মঙ্গলবার রাজধানীর মতিঝিলে বিআরটিসি ভবনের সম্মেলন কক্ষে ‘বিআরটিসির চলমান এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটিসিতে দুর্নীতি বাসা বেঁধে আছে। যারা কাজ করেন না তাদের বলছি, কাজের প্রতি ভালোবাসা না থাকলে দেশের প্রতি ভালোবাসা আছে- এটা ভাবার কারণ নাই। নিজেদের পকেটের উন্নয়ন নয়, বিআরটিসির উন্নয়নে কাজ করুন।’আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেক দাম দিয়ে বিআরসিটি বাস কেনা হচ্ছে। কিন্তু কিছু দিন পর ডাম্পিংয়ে চলে যাচ্ছে। ফলে লোকসান গুনতে হচ্ছে সরকারকে। সরকারি কোটি কোটি টাকা খরচ করে বিদেশ থেকে গাড়ি কিনে এনে দেশের মানুষ কী সুফল পাচ্ছে তা দেখতে হবে।এসময় বিআরটিসিকে দুর্নীতি মুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচনের পর থেকে বিএনপিকে দেখলে মনে হয় শিল্পী জয়নুলের আঁকা ছবি কাদায় আটকে থাকা গরুর গাড়ির মতো। বিএনপির উচিত অতীতের ভুল থেকে শিক্ষা নেয়া। তবে তারা কোন শিক্ষা নিবে, এমনটা মনে হয় না। তারা ভুলের কাদায় আটকে আছে।তিনি বলেন, বিএনপির মহাসচিবের বক্তব্য হচ্ছে শোচনীয় পরাজয়ের পর অসংলগ্ন প্রলাপ। উপজেলা নির্বাচনে অংশ নেয়া বিএনপির রাজনৈতিক অধিকার, সুযোগ নয়। এ বিষয়ে তাদের সিদ্ধান্ত নিতে হবে। তবে আওয়ামী লীগ-বিএনপি’র অবস্থায় থাকলে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিতো না।

বিএনপি মহাসচিব পরিবর্তনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল ইসলাম একজন সজ্জন ব্যক্তি। লোক হিসেবে তিনি ভালো ব্যক্তি। ফখরুলের বক্তব্য আবাসিক সুলভ প্রতিনিধির মত নয়। বিএনপি তাকে মহাসচিব রাখবে কিনা এটা তাদের বিষয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার