বাড়ল লঞ্চের ভাড়াও, ধর্মঘট প্রত্যাহার

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার ডিজেলের দাম বাড়ানোয় বাসের পর লঞ্চের ভাড়াও বাড়ল। লঞ্চের ভাড়া ৩৫ শতাংশ বাড়ানো হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এর আগে সর্বনিম্ন ভাড়া ছিল ১৮ টাকা।

আজ রোববার বিকেলে রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে লঞ্চ মালিকদের সঙ্গে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।এর আগে যাত্রীপ্রতি ২৮.৮২ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব করেছিল বিআইডব্লিউটিএ। আগের কিলোমিটার প্রতি ১ টাকা ৭০ পয়সার সঙ্গে ০.৪৯ টাকা বৃদ্ধি করে এ ভাড়া প্রস্তাব করছিল সংস্থাটি।

বৈঠক সূত্রে জানা গেছে, কিলোমিটার প্রতি যাত্রী ভাড়া ০.৪৯ টাকা বৃদ্ধির প্রস্তাব করে বিআইডব্লিউটিএ। এতে আগের কিলোমিটার প্রতি ১ টাকা ৭০ পয়সার সঙ্গে ওই টাকা যোগ করে ২ টাকা ১৯ পয়সা করা যেতে পারে বলে প্রস্তাব রাখে সংস্থাটি। এ প্রস্তাবের প্রেক্ষিতে কিলোমিটারে ৬০ পয়সা করে বাড়িয়ে লঞ্চের ভাড়া ২ টাকা ৩০ পয়সা করা হলো।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারি বলেন, ‘ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হওয়ার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে লঞ্চ চলবে।’

বৈঠকের কার্যপত্রে উল্লেখ করা হয়, সবশেষ ২০১৩ সালে যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনঃনির্ধারণ করা হয়। ওই সময় ১০০ কিলোমিটার দূরত্বের জন্য জনপ্রতি যাত্রী ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা, ১০০ কিলোমিটার অধিক দূরত্বের জন্য জনপ্রতি যাত্রী ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪০ পয়সা এবং জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা নির্ধারিত হয়। কিন্তু ২০১৩ সালের পর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না পাওয়ায় যাত্রীদের ভাড়া আর বৃদ্ধি করা হয়নি।

সরকার গত ৪ নভেম্বর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নৌযানের পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়ায় নৌযান মালিক সমিতি বা সংস্থার পক্ষ থেকে ৬ নভেম্বর রাতের মধ্যে যাত্রী ভাড়া বৃদ্ধির দাবি জানানো হয়। অন্যথায় নৌযান পরিচালনা বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়।

প্রসঙ্গত, জ্বালানি তেলের দাম বাড়ায় ভাড়া বৃদ্ধির দাবিতে শনিবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। এদিন সকাল থেকে ধর্মঘটের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও মালিকরা টার্মিনাল থেকে লঞ্চ অন্যত্র সরিয়ে নেন। গত বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করে সরকার। এর প্রতিবাদে লঞ্চমালিকরা ভাড়া দ্বিগুণ করার দাবি তোলেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার