বাড়তি টাকা আদায় করায় সিএনজি মালিকের বিরুদ্ধে অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতে চালক

news-image

সিএনজির জমা বাবদ বাড়তি টাকা আদায় করায় নিজের মালিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ করেছেন এক অটোরিকশা চালক নূর হোসেন। সরকার নির্ধারিত সিএনজির দৈনিক জমা ৯০০ টাকার বিধান থাকলেও মো. হারুন (হারুন হুজুর) নামের ওই মালিক চালকদের কাছ থেকে ১ হাজার ৪০০ টাকা করে আদায় করেন বলে অভিযোগ করেন নূর। 

সোমবার রাজধানীর ঢাকা ক্লাবের সামনে বাস ও সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মালিকের বিরুদ্ধে অভিযোগ করেন ওই চালক। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আল-আমীন।

সিএনজি চালক নূর হোসেন বাংলামেইলকে বলেন, ‘আমরা মিটার অনুযায়ী যাত্রীদের কাছ থেকে ভাড়া নিতে চাই। কিন্তু মালিকপক্ষ আমাদের কাছ থেকে অনেক বেশি ‘জমা’ আদায় করে। দৈনিক ৯০০ টাকা জমার কথা সরকার থেকে বলা হলেও মালিকরা আমাদের কাছ থেকে এখনো ১ হাজার ৪০০ টাকা করে আদায় করছে।’

তিনি বলেন, ‘আমরা আছি মহাবিপদে। মিটারে না চললে মোবাইল কোর্ট জরিমানা করে। আবার মালিক জমার টাকা বেশি নেয়। তাহলে আমার কামাই কী থাকে? তাই কোনো উপায় না দেখে নিজের থেকে এখানে আসছি অভিযোগ দিতে।’ শুধু চালকদের জরিমানা না করে, মালিকদের বিরুদ্ধেও যেন যথাযথ ব্যবস্থা নেয়া হয় এটাই দাবি তার।

ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বরত বিআরটিএ’র (আদালত- ৫) নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আল-আমীন বাংলামেইলকে বলেন, ‘সিএনজি মালিকরা বাড়তি ভাড়া নিচ্ছে বলে একজন চালক অভিযোগ করেছেন। তার অভিযোগ গ্রহণ করেছি এবং এর সত্যতা যাচাই করা হবে। তার অভিযোগ আমরা বিআরটিএকে দেবো, তারাই মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

তিনি বলেন, ‘সিএনজিটির (১৩-৪৫১১) কাগজপত্র জব্দ করা হয়েছে। তবে চালক ও সিএনজি ছেড়ে দেয়া হয়েছে। আগামী তিনদিনের মধ্যে সিএনজির মালিক মো. হারুনকে বিআরটিএ-তে এসে দেখা করার নির্দেশ দেয়া হয়েছে।’

এ প্রসঙ্গে ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হানিফ খোকন বাংলামেইলকে বলেন, ‘মালিকদের যদি সরকারি নিয়মানুযায়ী ৯০০ টাকা জমা নিতে বাধ্য করতে পারে, তাহলে চালকরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেবে না। আমি চালকদের সঙ্গে কথা বলে দেখেছি, ৯০ শতাংশ চালক এই নিয়মে সন্তুষ্ট। তবে দু’একজন এতেও আপত্তি করেছে।’

বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪টি মামলা এবং ৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

এদিকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ে শিকড় পরিবহনের একাধিক বাসকে জরিমানা করা হয়। এছাড়া বাসের ছাদে চড়ার জন্য দু’জনের বিরুদ্ধে ১৩৭ ধারায় মামলা করেছেন আদালত।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার