বাস-পিকআপ ভ্যান সংঘ‌র্ষে প্রাণ গেল ২ চালকের

news-image

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপু‌রের বিরামপু‌রে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে দুই চালকই নিহত হ‌য়ে‌ছেন। এ দুর্ঘটনায় আহত হ‌য়েছেন বা‌সের কমপ‌ক্ষে ১২ জন যাত্রী। আজ রোববার সকাল ৬টায় উপ‌জেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়‌কের দিওড় বাজার এলাকায় এ দুর্ঘটনা‌ ঘ‌টে।

নিহতরা হ‌লেন- বাসচালক বীরগঞ্জ উপ‌জেলার ক‌বিরাজহাট এলাকার গোলাম রাব্বানী (৩৬) ও পিকআপ ভ্যানচালক ব্রাহ্মণবাড়িয়া জেলার আজাদ (৩৮)।

পুলিশ জানায়, ঢাকা থেকে না‌বিল প‌রিবহন নামে এক‌টি যাত্রীবাহী বাস দিনাজপুরের উদ্দে‌শে রওনা হ‌য়। বাসটি দিওড় বাজার এলাকায় পৌঁছা‌লে অপরদিক থে‌কে আসা সবজিবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই বাস ও পিকআপের চালক নিহত হয়। আহত‌ যাত্রী‌দের উদ্ধার ক‌রে স্থানীয় হাসপাতাল ও দিনাজপুর এম আব্দুর র‌হিম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান