বাস-ট্যাংকার সংঘর্ষে পাকিস্তানে ২০ জন নিহত

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মঙ্গলবার স্থানীয় সময় ভোরে যাত্রীবাহী বাস এবং তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। পাঞ্জাব প্রদেশের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর দ্য ডনের।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তেলের ট্যাংকারকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এরপর সেটিতে বিস্ফোরণ হয়ে বাসে আগুন ধরে যায়।

পুলিশ জানিয়েছে, বাসটিতে ২৪ জন যাত্রী ছিলেন এবং বাসের স্টাফ ছিলেন দুইজন। তারা করাচি থেকে লাহোরের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তেলের ট্যাংকারের চালক পালিয়ে গেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু মানুষের দেহ এতো বেশি পুড়ে গেছে যে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ডিএনএ টেস্টের মাধ্যমে এখন পরিচয় খুঁজে বের করতে হবে।

এ ঘটনায় অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। তাদের মুলতান শহরের নিশতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তা কাসিফ শাহজাদ গণমাধ্যম আল জাজিরাকে বলেছেন, বাস চালকের বেপরোয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাস চালকও নিহত হয়েছেন।

জানা গেছে, তেল ট্যাংকারটিতে কয়েক হাজার লিটার তেল ছিল। সংঘর্ষের পর আগুনের বিশাল বড় কুণ্ডলি তৈরি হয়েছিল। ফলে নিহত বা আহতদের বের করে আনতেও হিমশিম খেতে হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান