বাস চালকের হার্ট অ্যাটাক, একের পর এক গাড়িতে ধাক্কা

অনলাইন ডেস্ক : বাস চালাতে চালাতেই হার্ট অ্যাটাক হয়ে স্টিয়ারিঙের উপর ঢলে পড়েন চালক। নিয়ন্ত্রণহীন বাস এরপর সিগন্যালে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে ধাক্কা মারে। এতে এক পথচারী নিহত ও আহত হন বেশ কয়েকজন।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে।

আহতদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। পরে ওই বাস থেকে উদ্ধার করা হয় চালকের মৃতদেহ।

চিকিৎসকেরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকেই চালক হরদেব পালের (৬০) মৃত্যু হয়েছে।

জবলপুর শহরের একটি ট্র্যাফিক সিগন্যালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সিগন্যালে দাঁড়িয়ে আছে একাধিক মোটরসাইকেল এবং রিকশা। আচমকা পেছন থেকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেগুলোকে ধাক্কা মারে। বাসটিও পরে উল্টে যায়।

পুলিশ জানিয়েছে, ওই বাসটি চালাচ্ছিলেন হরদেব নামের এক চালক। তিনি গত দশ বছর ধরেই শহরে ‘মেট্রো বাস’ চালাচ্ছেন। আচমকাই বাস চালাতে চালাতে তার হার্ট অ্যাটাক হয়। সঙ্গে সঙ্গেই তিনি ঢলে পড়েন স্টিয়ারিঙের উপর।

পুলিশ সূত্র জানায়, ওই বাসের যাত্রী এবং দুই শিশু-সহ মোট ছয়জন গুরুতর আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি এক বৃদ্ধকে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

তবে বাসের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে পুলিশের দাবি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান