‘ বাসা ছাড়তে নোটিশ দেওয়া হবে পরীমনিকে’

news-image

নিজস্ব প্রতিবেদক : সকাল থেকেই অভিনেত্রীর বাড়ির সামনে এমন ভিড়ের কারণে বিব্রত পাশের ফ্ল্যাটের বাসিন্দারা। এ কারণে বাড়ির মূল ফটক তালা লাগিয়ে ভেতর থেকে পলিথিন টাঙিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) বনানীর লেকভিউয়ের ওই বাড়ির সামনে দেখা গেছে, চিত্রনায়িকার জামিনের খবরে সকাল থেকেই অনেকে ওই বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন। ঢাকার জনপ্রিয় এই নায়িকাকে একনজর দেখতে অনেক ভক্ত-অনুরাগী বাড়ির সামনে ভিড় করছেন।

এমন পরিস্থিতিতে বাইরে থেকে গণমাধ্যমকর্মীরা বাড়ির ভেতরের ছবি তোলার চেষ্টা করলে মূল ফটকে নীল রঙের পলিথিন ঝুলিয়ে দেওয়া হয়।

জানা গেছে, পরীমনিকে নিয়ে বিব্রত তার প্রতিবেশীরা। নাম প্রকাশ না করার শর্তে পরীর পাশের ফ্ল্যাটের এক বাসিন্দা বলেন, ‘একটি পরিবারের জন্য এ বাড়ির সুনাম নষ্ট হতে বসেছে। এটি আসলে মেনে নেয়া যায় না। এ এলাকাটি ভদ্রলোকের জন্য।’

তিনি বলেন, এ বাড়ির ছয়তলায় পরীমনি একাই থাকেন। তিনি ভাড়া থাকেন। অন্যগুলোতে ফ্ল্যাট মালিকরা নিজেদের পরিবার নিয়ে থাকেন। বর্তমানে পরীমনির কারণে অন্যদের নানা রকম প্রশ্ন ও স্বজনদের কাছে জবাবদিহিতার মধ্যে পড়তে হচ্ছে। বাচ্চারাও এসব নিয়ে বিরক্ত।

রোজ রোজ পুলিশ, সাংবাদিক। এসব দেখে তো অভ্যস্ত নন তারা। এতে আমরা বিব্রত। এসব বিষয় বিবেচনা করে পরীমনির ফ্ল্যাটের মালিককে অভিযোগ জানানো হয়েছে। দ্রুত যেন ব্যবস্থা নেন তিনি।

আরেক প্রতিবেশী জানান, আগামী তিন মাসের মধ্যে পরীমনিকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হবে। তার ফ্ল্যাট মালিকের সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন অন্য ফ্ল্যাটের মালিকরা।

এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) ৫০ হাজার টাকা মুচলেকা ও তিন বিবেচনায় পরীমনির জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান