বার্সা কিংবা আল-হিলাল নয়, যে ক্লাবে ‘যোগ দেওয়ার সিদ্ধান্ত’ মেসির

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের শেষেই ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে চু্ক্তি শেষ লিওনেল মেসির। এরই মধ্যে ক্লাবটিকে বিদায় বলে দিয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এই তারকা। তাকে পেতে অনেক আগে থেকেই আগ্রহ দেখিয়ে আসছিল সৌদি ক্লাব আল-হিলাল। চেষ্টা করেছে বার্সেলোনাও। তবে সবাইকে টেক্কা দিয়ে তাকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ইন্টার মায়ামি দলে ভেড়াচ্ছে বলে দাবি করেছে জনপ্রিয় দুই গণমাধ্যম গোল ডটকম এবং ডেইলি মেইল।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ ফ্লোরিডা ভিত্তিক ক্লাবটিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মেসি। যদিও মেসির সবচেয়ে বেশি আগ্রহ ছিল বার্সেলোনায় প্রত্যাবর্তনে। তবে ক্লাবটির আর্থিক জটিলতা রয়ে গেছে এখনো। বিষয়টি নিয়ে নাকি মেসিও বিরক্ত। তাই শৈশবের ক্লাবটিতে মেসির প্রত্যাবর্তন সম্ভবপর হয়ে উঠছে না। জনপ্রিয় ক্রীড়াবিষয়ক গণমাধ্যম এল ইক্যুয়েপে জানিয়েছে, বার্সায় যোগ দিতে মেসির ইতস্ততের কারণ ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তার প্রতি মেসির অবিশ্বাসও।

সৌদিতে যাওয়া নিয়ে এল ইক্যুয়েপে জানিয়েছে, বিশাল অঙ্কের প্রস্তাব আসলেও মরুভূমির দেশটিতে যেতে রাজি নন মেসি ও তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

আরও পড়ুন: মেসিকে ফেরানোয় জটিলতা, বার্সেলোনা বোর্ডের ওপর ক্ষুব্ধ পিকে

গোল ডটকম তাদের প্রতিবেদনে বলেছে, ইন্টার মায়ামি তাদের বাণিজ্যিক অংশীদার অ্যাপল এবং এডিডাসের সহায়তায় মেসিকে দলে ভেড়ানোর দৌড়ে জিতেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল টিভি প্লাস তাদের আয়ের একটি অংশ মেসিকে দেবে। আর অ্যাডিডাসও তাকে লভ্যাংশ দেওয়ার জন্য চুক্তি প্রস্তাব দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার