বায়তুল মোকাররম এলাকায় মিছিল, এসিসহ ৫ পুলিশ আহত

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় ইট-পাটকেলের আঘাতে সহকারী পুলিশ কমিশনারসহ (এসি) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আহতরা হলেন- রমনা জোনের এসি মো. বায়জিদুর রহমান, উপ-পরিদর্শক (এসআই) সালমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহিদুল ও বাকি দুই পুলিশ সদস্যের নাম জানা যায়নি।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান।

তিনি বলেন, অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে জুমার নামাজের আগে থেকেই বায়তুল মোকাররম এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তা বলয়ের মধ্যে জুমার নামাজের পর মিছিল বের করেন মুসল্লিরা। পুলিশ তাদের বায়তুল মোকাররম থেকে নাইটিংগেল মোড় পর্যন্ত মিছিলের অনুমতি দেয়। কিন্তু তারা কাকরাইল মোড়ে গিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন।

এতে বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর চড়াও হন এবং ইট-পাটকেল ছুড়তে থাকেন। এ সময় ওই পুলিশ সদস্যরা আহত হন।

আহত এসি মো. বায়জিদুর রহমান জাগো নিউজকে বলেন, আমিসহ পুলিশের পাঁচজন সদস্য আহত হয়েছেন। আমি প্রাথমিক চিকিৎসা শেষে বায়তুল মোকাররম এলাকায় আবারও ডিউটিতে ফিরেছি।

তিনি বলেন, মিছিল নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় তারা ইট-পাটকেল ও লাঠি নিয়ে পুলিশের ওপর আঘাত করে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান