বাবার ভুল নাম দেওয়ার অভিযোগ সাকিবের বিরুদ্ধে

news-image

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের ব্রোকারেজ প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস লিমিটেডের অনুমতিপত্র (লাইসেন্স) পেতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শেয়ারবাজারে ব্যবসা করার জন্য সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটির দাপ্তরিক নথিতে তার বাবার নাম ‘জাল’ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ডেইলি সানের এক প্রতিবেদনে উঠে এসেছে এই জালিয়াতির তথ্য। প্রতিবেদনে দাবি করা হয়, একটি নথি তারা পেয়েছে, যেখানে সাকিব খন্দকার মসরুর রেজার পরিবর্তে তার বাবার নাম কাজী আবদুল লতিফ বলে উল্লেখ করেছেন। দেশের তারকা এই ক্রিকেটারের এমন জালিয়াতির আশ্রয় আশ্চর্যজনক ও মর্মান্তিক। কারণ সাকিব দেশের জনপ্রিয় মুখ এবং তার বাবার নামও পরিচিত।

এই জালিয়াতির অভিযোগ যাচাইয়ের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলামের সঙ্গে কথা হলে তিনি অভিযোগটি সরাসরি নাকচ করে দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে বিনিয়োগকারীদের তথ্য যাচাই করায় পিতার ভুয়া নাম ব্যবহারের কোনো সুযোগ নেই। দয়া করে তার ক্ষতি করবেন না। তিনি আমাদের শুভেচ্ছা দূত।’

এ বিষয়ে সাকিবের বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার নাম খন্দকার মসরুর রেজা বলে নিশ্চিত করেন। তিনি কোথাও আবদুল লতিফের নাম ব্যবহার করেননি বলেও জানান।

সাকিব তার বাবার নাম সংশোধন করবেন বলেও জানিয়েছেন। তিনি বলেন, ‘কোনো ভুল হলে প্রতিষ্ঠান তা সংশোধন করবে।’

বিএসইসির শুভেচ্ছা দূত থাকাকালে গত বছরের ফেব্রুয়ারিতে সাকিব তার ব্রোকারেজ ফার্ম ‘মোনার্ক হোল্ডিংস’ এর অনুমোদন পেয়েছিলেন। শেয়ার কারসাজির দায়ে দণ্ডিত আবুল খায়ের হিরোর স্ত্রী কাজী সাদিয়া হাসান এ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং জাভেদ এ মতিন ও আবুল কালাম মাতবর প্রতিষ্ঠানটির পরিচালক।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান