বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টার উড়িয়ে কনের বাড়িতে বর

news-image

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুরে বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টার উড়িয়ে কনের বাড়িতে গেলেন বর। বিয়ে করে হেলিকপ্টারে চড়েই নববধূকে বাড়িতে নিয়ে যান বর হযরত আলী।

জানা যায়, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুরের মো. রফিকুল আকন্দ (মেম্বার) এর দীর্ঘদিনের স্বপ্ন ছিল ছেলের বিয়েতে হেলিকপ্টার নিয়ে যাবেন। সে স্বপ্ন পূরণ করতেই তার একমাত্র ছেলে মো. হযরত আলীর সঙ্গে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর গ্রামের এনামুল মন্ডলের একমাত্র মেয়ে মোছা. রেফা মনির বিবাহ সম্পন্ন করে হেলিকপ্টারে উড়িয়ে নিজ বাড়িতে নিয়ে যান ছেলে ও ছেলের বউকে।

শুক্রবার (৩ মে) এ বিবাহ সম্পন্ন হয়। এদিন দুপুরে ভাতগ্রাম স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে হেলিকপ্টারযোগে জামালপুর ইউনিয়নের আমিনুল ইসলাম নান্নুর ইটভাটায় গিয়ে নামে। সেখান থেকে মাইক্রোযোগে ফরিদপুর ইউনিয়নের ইসবপুর গ্রামের এনামুল মন্ডলের একমাত্র মেয়ে রেফা মনির সঙ্গে বিবাহ সম্পন্ন হয়। শেষে হেলিকপ্টারে উড়িয়ে ছেলে হযরত আলী ও ছেলের বউ রেফা মনিকে নিয়ে ভাতগ্রাম স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফিরে আসে। শেষে ঘোড়ার গাড়িতে করে বুজরুক জামালপুরে নিজ বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে রফিকুল আকন্দ (মেম্বার) জানান, ছেলে জন্মের পর থেকে আমার স্বপ্ন ছিল ছেলেকে হেলিকপ্টারে করে বিয়ে করাবেন। আজ সেই স্বপ্ন বাস্তবায়ন হলো। দেনমোহর সম্পন্ন বুঝিয়ে দিয়ে ছেলেকে বিবাহ করিয়ে ছেলের বউকে আল্লাহর রহমতে বাড়িতে নিয়ে এলাম।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার