‘বান্ধবীকে বিয়ে’ করতে নোয়াখালী থেকে টাঙ্গাইলে কিশোরী

news-image

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়া বান্ধবীকে বিয়ে করতে এক কিশোরীর নোয়াখালী থেকে টাঙ্গাইলে ছুটে আসার ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গত রোববার মেয়েটি টাঙ্গাইলে আসার পর তাকে নিয়ে বিপাকে পড়েছে কিশোরীর পরিবার। দুই কিশোরীর ভাষ্য, পরিবার মেনে না নিলে তারা পালিয়ে বিয়ে করবে।

স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বছর দুয়েক আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় দুই কিশোরীর। এরপর তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো। এক পর্যায়ে দুই কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা একে অপরের সঙ্গে দেখাও করেছে। রোববার নোয়াখালীর ওই কিশোরী টাঙ্গাইল শহরে চলে আসে। পরে বাসাইল থেকে তার বান্ধবী গিয়ে তাকে নিয়ে আসে। পরে তারা বিয়ের সিদ্ধান্তের কথা জানায়।

স্থানীয় ইউপি সদস্য সেকান্দার আলী স্বপন বলেন, দুই কিশোরীর দাবি- তারা কেউ কাউকে ছাড়া থাকবে না।

এদিকে, বিয়ের দাবিতে একত্রিত হওয়ার দুদিন পর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে মঙ্গলবার সন্ধ্যায় মেয়ে দুটিকে তাদের পরিবারের কাছে দেওয়া হয়েছে।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন বলেন, নোয়াখালীর ইউএনওর সঙ্গে যোগাযোগ করে ওই কিশোরীর পরিবারকে বের করা হয়। এরপর ফুলকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি সমাধানের জন্য বলা হয়। তিনি তাদের অভিভাবকদের কাছে লিখিত নিয়ে দুই কিশোরীকে তাদের জিম্মায় দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার