বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে ঢাবি শিক্ষার্থীসহ নিহত ২

news-image

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের রুমায় পর্যটকবাহী গাড়ি পাহাড়ি খাদে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ দুই পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। হতাহতরা সবাই নারী। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে রুমা-বগালেক-কেওক্রাডং সড়কে এ দুর্ঘটনা ঘটে। ‘নারীর চোখে বিশ্ব’ নামের একটি সংগঠনের হয়ে তারা কেওক্রাডং ভ্রমণে গিয়েছিলেন।

নিহত দুজন হলেন- ফিরোজা বেগম (৫৩) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনলজি বিভাগের শিক্ষার্থী জয়নাব খাতুন (২৪)।

এ তথ্য নিশ্চিত করেছেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক। তিনি বলেন, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ মিটার পাহাড়ি খাদে পড়ে যায়। গাড়িতে পর্যটক ছিলেন ১৩ জন। দুজন ঘটনাস্থলেই মারা যান।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান