বাণিজ্য মেলায় ১০০ কোটি টাকার পণ্য বিক্রি

news-image

নিজস্ব প্রতিবেদক : পূর্বাচলে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) ২৭তম আসরে ১০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে।

মঙ্গলবার বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মেলার সমাপনী অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান এ তথ্য জানান।

তিনি বলেন, ২৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এক মাসে প্রায় ১০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। এছাড়া প্রায় ৩০০ কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে।

গত বছরের তুলনায় এবারের বাণিজ্য মেলায় বিক্রি ও রপ্তানি আদেশ উভয়ই বেড়েছে। এর মধ্যে বিক্রি বেড়েছে ২০ কোটি টাকার এবং রপ্তানি আদেশ বেড়েছে ১০০ কোটি টাকা। গত বছর ২৬তম মেলায় বিক্রি হয়েছিল ৮০ কোটি টাকা এবং ২০০ কোটি টাকার ক্রয়াদেশ পাওয়া যায়।

মেলার সমাপনী অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআই’র সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান।

প্রসঙ্গত, দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ১৯৯৫ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে। এবারের বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটগরিতে মোট ৩৩১টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট অংশ নেয়, যা গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার