বাণিজ্যমেলায় যাওয়ার বেহাল সড়ক পেয়েছে নতুন রূপ

news-image

নিজস্ব প্রতিবেদক : পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা। মেলায় যাতায়াতে সবচেয়ে বড় সংকট ছিল সড়কের বেহাল দশা। তবে মেলাকে কেন্দ্র করে কিছু সমস্যা ছাড়া পূর্বাচলের সেই সড়ক পেয়েছে নতুন রূপ।

এর আগে পূর্বাচলের রাস্তার কাজের দায়িত্বে থাকা প্রকল্প পরিচালক বাণিজ্য সচিবের সঙ্গে বৈঠক করে রাস্তায় সমস্যার কথাটি তুলে ধরেন। সভায় রাজউকের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইপিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেই সভায় জানানো হয়েছিল, ডিসেম্বরের মধ্যে পূর্বাচলের ১০ কিলোমিটার রাস্তা চলাচলের জন্য উপযোগী থাকবে। দুই লেন করে দুইপাশে চার লেনে গাড়ি চলবে। কোনো কোনো জায়গায় হয়তো বেশিও থাকবে।

মঙ্গলবার সরেজমিন বাণিজ্যমেলা এলাকা ঘুরে দেখা গেছে, কুড়িল ফ্লাইওভার থেকে বাণিজ্যমেলা প্রাঙ্গণে যাতায়াতের প্রায় ৬ কিলোমিটার সড়কে পিচ ঢালা হয়েছে।

তবে মাঝে কিছু কিছু জায়গায় সামান্য খানাখন্দ রয়েছে। সবচেয়ে বড় সমস্যা পূর্বাচল ক্লাবের সামনের সড়ক। এ সড়কে চলাচলে গাড়ির জটলা তৈরি হচ্ছে। রাস্তা খারাপ থাকায় সেখানে থেমে থেমে গাড়ি চলতে হচ্ছে। পাশেই আন্ডারপাসের কাজ চলায় এ সমস্যা তৈরি হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য বছরের তুলনায় কিছুটা ভিন্ন আঙ্গিকে এবার মেলা বসছে। এখানে স্বাভাবিকভাবেই দূরত্বের কারণে ক্রেতা কম থাকবে। এর মধ্যে যদি যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন না হয় তবে ক্রেতার সংখ্যা অনেক কমে যাবে। তবে আগের তুলনায় সড়ক অনেকটাই ভালো হয়েছে। পূর্বাচল ক্লাবের পাশের সড়কের বেহাল দশা কাটাতে না পারলে সড়কপথে সমস্যা থাকবে।

এ প্রসঙ্গে ইপিবির সচিব ও মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী জাগো নিউজকে বলেন, রাস্তা কুড়িলের মোড় থেকে বালু ব্রিজ পর্যন্ত একেবারেই ক্লিয়ার। তবে একটা জায়গায় সমস্যা রয়েছে, পূর্বাচল ক্লাবের দিকে। সেখানে একটি আন্ডারপাস আছে যেটার কাজ চলছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, দ্রুত কাজ করে একটা আন্ডারপাস খুলে দেওয়ার। তাহলে আর সমস্যা হবে না।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার