বাড্ডায় তেলাপোকা মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা থানার আফতাবনগর এলাকায় খেলার ছলে তেলাপোকা মারার ওষুধ খেয়ে আয়েশা আক্তার (৩) নামে এক শিশু মারা গেছে।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে আফতাবনগর এফ ব্লকের একটি ৬তলা বাড়ির ৩য় তলায় এই ঘটনা ঘটে। কয়েকটি হাসপাতাল ঘুরে সন্ধ্যায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতলে শিশুটির মা আকলিমা আক্তার আঁখি জানান, বাসায় তেলাপোকার উপদ্রবের কারণে এক সপ্তাহ আগে তিনি কীটনাশক কিনে আনার পর বাসার ওয়ারড্রপের ওপর একটি ঝুড়ির মাঝে রেখে দিয়েছিলেন। দুপুরে যখন তিনি রান্না ঘরে কাজ করছিলেন তখন রুমে খাটের ওপর বসে খেলছিল আয়েশা। কিছুক্ষণ পর তার কান্নার শব্দ শুনে তিনি রান্না ঘর থেকে দৌড়ে গিয়ে দেখেন, ওয়ারড্রপের ওপরে বসা আয়েশার মুখে, হাতে কীটনাশক মাখা। বুঝতে পারেন খাট থেকে ওয়ারড্রপের ওপর উঠে সে খাবার মনে করে কীটনাশক খেয়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে তাকে ফরাজি হাসপাতালে নিয়ে যান।

সেখানে পাকস্থলী ওয়াশ করানো হয়। এরপর চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় হাসপাতাল থেকে। চিকিৎসকরা জানান, শিশুটি ভালো আছে। তখন তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। তবে বাসায় নিয়ে যাওয়ার পর সে আরও অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে মগবাজারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়া হয়। এখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, আয়েশার জন্মের ১৫ দিন আগে তার বাবা শাহিন আলম মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির স্বজনরা দাবি করছে তেলাপোকা নিধনের কীটনাশক খেয়ে তার মৃত্যু হয়েছে। তবে বিস্তারিত তদন্তের জন্য বাড্ডা থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে। শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার