বাড়িতে ঢুকে অভিনেতা আজাদকে গুলি, আহত মা ও স্ত্রীও

news-image

উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা) : নতুন প্রজন্মের অভিনেতা আজিজুর রহমান আজাদ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি ভোরে আশুলিয়ায় আজাদের নিজ বাড়িতে ডাকাতের হামলা হয়। এসময় তাদের সঙ্গে ধ্বস্তাধস্তির জেরে অভিনেতা আজাদকে উদ্দেশ্য করে গুলি করা হয়। তার পায়ে তিনটি গুলি লেগেছে।

এ খবর নিশ্চিত করেছেন আজাদের ভগ্নিপতি নাটক ও সিনেমার জনপ্রিয় নির্মাতা তপু খান। তিনি বলেন, ভোরে আজাদকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

তপু খান বলেন, বর্তমানে আজাদ শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি আছেন। তার এমআরআই করা হয়েছে। আগের চেয়ে কিছুটা ভালো আছেন তিনি। জ্ঞান আছে। চিকিৎসকরা বলছেন, আজাদের পায়ে গুলি লেগে মাংসপেশি ছিড়ে বের হয়ে গেছে। রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। আজাদের স্ত্রীও মাথায় আঘাত পেয়েছে। তার মা পায়ে আঘাত পেয়েছে।

আশুলিয়া থানায় প্রাথমিকভাবে জিডি করা হয়েছে। আজাদের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তপু।

তপু খান জানান, আজাদের পরিবারের সঙ্গে আলাপ করে জানতে পেরেছেন দুজন ডাকাত রাতে অস্ত্র নিয়ে এসে তাদের বাসায় হামলা চালায়। ঘরে ভাঙচুর হয়। টের পাওয়ার পর চিৎকার করলে তারা গুলি করে পালিয়ে যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক বলেন, ‘দুই দুর্বৃত্ত রান্না ঘরের জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে ওই অভিনেতার দুই পায়ে গুলি করেছে। তার স্ত্রীকেও আঘাত করে আহত করেছে। তারা দুজনেই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে ওই বাসার কোনো জিনিসপত্রও খোয়া যায়নি। ডাকাতি কিংবা কোন উদ্দেশ্যে গুলি করা হয়েছে তা স্পষ্ট না। আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি। তদন্ত করে পরে এ বিষয়ে নিশ্চিত করে বলা সম্ভব হবে।’

ক্যারেকটার আর্টিস্ট’ হিসেবে বিভিন্ন নাটকে দেখা যায় অভিনেতা আজিজকে। টিভিসিসহ তাকে দেখা গেছে হোটেল রিলাক্স, ফিমেল, ব্যাচেলর পয়েন্ট-র মতো জনপ্রিয় কনটেন্টগুলোতে। কাজ করেছেন ‘লিডার’ সিনেমাতেও।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার