বাজিমাৎ করতে আসছে ‘পন্নিইন সেলভান’

news-image

অনলাইন ডেস্ক : ৩০ সেপ্টেম্বর, শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ঐতিহাসিক ঘরানার তামিল ছবি ‘পন্নিইন সেলভান’-এর প্রথম পর্ব। শুধু তামিল ভাষায় নয়, হিন্দি, কন্নড়, মালায়লাম এবং তেলুগু ভাষাতেও এ ছবি মুক্তি পাবে।

টিজার প্রকাশের সঙ্গে সঙ্গেই এ ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছিল দর্শক। মণি রত্নম পরিচালিত ছবিতে অভিনয় করেছেন বিক্রম, ঐশ্বর্য রাই বচ্চন, জয়ম রবি, কার্থি, ত্রিশা, শোভিতা ঢুলিপালা, ঐশ্বর্য লক্ষ্মী, প্রকাশ রাজ-সহ আরো অনেকে।

তবে, দর্শক মুখিয়ে আছেন বচ্চন-বধূ ঐশ্বর্যাকে এতদিন পর বড় পর্দায় দেখবেন বলে। দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী। তা ছাড়াও বহু দিন পর মণি রত্নম-ঐশ্বর্য জুটিকে একসঙ্গে কাজ করতে দেখা যাবে এই ছবিতে। দ্বৈত চরিত্রে ঐশ্বর্যর অভিনয় দেখার জন্য সকলেই উৎসুক।

৫০০ কোটি টাকা বাজেটের ছবিতে অভিনয় করে মোটা অঙ্কের টাকা পারিশ্রমিক পাচ্ছেন বিক্রম, ঐশ্বর্যরা। সংবাদ সংস্থা সূত্র অনুযায়ী, এ ছবিতে অভিনয় করে ১২ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বিক্রম। ঐশ্বর্যা দ্বৈত চরিত্রে অভিনয় করার জন্য ১০ কোটি টাকা নিয়েছেন। জয়ম রবি মোট আট কোটি, পাঁচ কোটি টাকা নিয়েছেন কার্থি। আর ত্রিশা এই ছবিতে কাজ করে দুই কোটি টাকা আয় করেছেন।

ঐশ্বর্য লক্ষ্মী এবং প্রকাশ রাজ দুজনেই এই ছবিতে অভিনয় করে দেড় কোটি টাকা পেয়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। এর মধ্যেই ১২৫ কোটি টাকা দিয়ে ছবিটি কিনে নিয়েছে আমাজন প্রাইম ভিডিও।

কল্কি কৃষ্ণমূর্তির লেখা ‘পন্নিইন সেলভান’ উপন্যাসের ওপর ভিত্তি করে বানানো হলেও ‘পন্নিইন সেলভান’ নিয়ে চলেছে বহু বিতর্ক। ‘চোল’ রাজবংশের ঐতিহ্য ও মর্যাদাকে ভুলভাবে ছবিতে দেখানোর অভিযোগে পরিচালক মণি রত্নম ও অভিনেতা চিয়ান বিক্রমের বিরুদ্ধে আদালতে নোটিশ জারি করা হয়েছে। ছবির নির্মাতারা ঐতিহাসিক তথ্যকে বিকৃত করেছেন বলে দাবি করেছেন এক আইনজীবী।

‘পন্নিইন সেলভান’ ২০২২-এর জনপ্রিয় ও আলেচিত ছবি হতে পারে বলে মনে করছেন অনেকে। সূত্র : বলিউডলাইফ ডটকম

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান