বাজারে আগুনে ১৫ দোকান পুড়ে ছাই

news-image

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাগমারা বাজারে আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, রাত আড়াইটার দিকে বাগমারা বাজারে হঠাৎ আগুন লেগে মুহুর্তেই তা চারদিকে ছড়িয়ে যায়। পরে রাত পৌনে ৩টার দিকে মসজিদের ইমাম মাইকে আগুন লাগার খবর ঘোষণা দিলে পাড়ার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে ১ ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় আগুনে ১৫টি দোকান ও নগদ ১০ লাখ টাকা সম্পূর্ণ পুড়ে যায়।

কীভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা ধারণা করছেন।

এদিকে, গভীর রাত ও হঠাৎ আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপণ করা না গেলেও ক্ষয়ক্ষতি কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানতে চাইলে বাগমারা বাজার চৌধুরী স্বপন চক্রবর্তী বলেন, হঠাৎ করে গভীর রাতে আগুন লেগে ১৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

জামছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার খুশি তংচংগ্যা জানান, রাত পৌনে ৩টার দিকে হঠাৎ করে বাগমারা বাজারে আগুন লাগে। মসজিদের ইমাম মাইকে ঘোষণা দিলে পাড়াবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ১ ঘণ্টা পরে আসে, ততক্ষণে সব পুড়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার